নিজস্ব প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সরিষাবাড়ী উপজেলার আদাচাকী গ্রামের সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মিন্টু’র বাগান বাড়িতে। ১৩ ডিসেম্বর শনিবার বাদ যোহর এ দোয়া মাহফিলের আয়োজন করে জননেত্রী সালিমা তালুকদার আরুনী সমর্থকগোষ্ঠী, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন শাখা।
সরিষাবাড়ী উপজেলার আদাচাকী গ্রামের কৃতিসন্তান সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মিন্টু’র সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জননেতা আজিজুল কবীর তালুকদার হুমায়ুন এবং অন্যান্যের মধ্যে আলোচনায় অংশনেন বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মো: আব্দুল বারী, সারিষাবাড়ী কলেজের সাবেক ভিপি শহীদ, শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম নান্নু, বিশিষ্ট সার ব্যবসায়ী খলিলুর রহমান, ব্যবসায়ী হাফিজুর রহমান খোকা, মহাদান ইউনিয়নের জননেতা সোহরাব হোসেন, যুবনেতা লেবু, সুরুজ, ফজর আলী, মফিজ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন যুবনেতা আরিফ হোসেন।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি গণতন্ত্র, মানবাধিকার ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। তিনি মানবতার জন্য, মানুষের মুক্তির জন্য জীবনব্যাপী যে ত্যাগ স্বীকার করেছেন তা আমাদের অনুপ্রেরণা। আজ তিনি গুরুতর অসুস্থ। তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া এখন সবচেয়ে বড় শক্তি। আমরা সবাই আন্তরিকতার সঙ্গে আল্লাহর দরবারে প্রার্থনা করছি তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং আবারও দেশের মানুষের পাশে দাঁড়াতে পারেন।
দোয়া মাহফিলে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের অসংখ্য সমর্থক ও জননেত্রী সালিমা তালুকদার আরুনী সমর্থকগোষ্ঠীর বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ তাওহিদুল ইসলাম।
সরিষাবাড়ীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সালিমা তালুকদার আরুনী সমর্থকগোষ্ঠীর দোয়া মাহফিল
