সরিষাবাড়ীতে সেনা অভিযানে শর্টগান ও গুলিসহ যুবক আটক

সরিষাবাড়ী সংবাতদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে ডেভিল হ্যান্ট সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি শর্টগান ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম আমিনুল ইসলাম (৩২) বলে জানা যায়। ৩১ জানুয়ারি শনিবার ভোররাতে এ অভিযান পরিচালিত হয়। সুত্রে প্রকাশ,গোপন তথ্যের ভিত্তিতে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার এলাকার মীরপাড়া মহল্লায় সেনা অভিযানের সমযয় আমিনুল ইসলামের নিজ বাড়ির পাশের ধানক্ষেত থেকে একটি শর্টগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় আমিনূলকে আটক করে আভিযানিক সেনা সদস্য দল। আটক আমিনুল ইসলাম ওই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে বলে জানা যায়।
সুত্রটি আরোও জানায়, চৌকশ তরুণ সেনা কর্মকর্তা ক্যাপ্টেন শাহরিয়ার এর নেতৃত্ব অভিযান পরিচালিত হয়। দীর্ঘ সময় চিরণি অভিযানের পর ধান ক্ষেত থেকে দেশীয় তৈরী একটি অস্ত্র উদ্ধার এবং আমিনুল নামে ওই যুবককে আটক করা হয়। আটককৃত যুবক এবং উদ্ধারকৃত গুলি ও অস্ত্রসহ সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে সরিষাবাড়ী থানার এসআই রফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ একজন যুবককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো বলেও জানা যায়।