এম.এফ.এ মাকাম : জামালপুর সদর উপজেলায় সুধী জনের সাথে মতবিনিময় সভা করেছে জামালপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী।
গতকাল ৭ ডিসেম্বর রোববার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সদর উপজেলা নাজনীন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সতর্ক জেলার শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, ওসি নূর মোহাম্মদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার স্বাগত সাহা, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকামসহ আরো অনেক। এই সময় বক্তারা সার্বিক উন্নয়ন কল্পে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতার পাশাপাশি সরকারি সেবা সমুহ জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
জামালপুর সদরে সুধিজনের সাথে মতবিনিময় সভা করলেন প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী
