রৌমারীতে ব্র্যাক এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা

রৌমারী সংবাদদাতা ; কুড়িগ্রামের রৌমারীতে ব্র্যাক এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ৭ জানুয়ারী সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে ব্র্যাকের বিভাগীয় ব্যব¯’াপক ব্র্যাক শিক্ষা কর্মসূচী জামালপুর আমেনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলাউদ্দিন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজমুল করিম সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রৌমারীসহ কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্র্যাক শিক্ষা কার্যক্রমের কর্মকর্তা ও ব্র্যাক স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ ফাহিদ হাসান, ব্র্যাক জেলা সম্বন্বয়ক কুড়িগ্রাম। অন্যান্যদের মধ্যে আরোও বক্তব্য রাখেন আহসান হাবিব সাদা প্রধান শিক্ষক বোয়ালমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, আতিকুর রহমান আতিক প্রধান শিক্ষক বাইটকামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, আব্দুর রশিদ প্রধান শিক্ষক ইটালুকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিজানুর রহমান প্রধান শিক্ষক কাজাইকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক রোক্সানা পারভিনসহ অনেকেই।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বলেন, কোভিড-১৯ এর আকস্মিক প্রাদুর্ভাবের ফলে, বাংলাদেশের সকল স্কুল ১৮ মাসের জন্য বাধ্যতামূলকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এসময় শ্রেণিকক্ষে প্রচলিত সকল শিখন-শেখানো কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই দীর্ঘস্থায়ী বন্ধে, ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় এবং ঝরে পড়া শিক্ষার্থীর হারও বাড়তে থাকে। যুক্তরাজ্য সরকারের সহযোগিতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচি এর প্রকল্প “ঊফঁপধঃব ঃযব গড়ংঃ উরংধফাধহঃধমবফ ঈযরষফৎবহ রহ ইধহমষধফবংয (ঊগউঈ)”- এর মাধ্যমে সুবিধাবঞ্চিত ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য একসেলারেটেড মডেলে শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ১০ মাসের এই মডেলের মধ্যে রয়েছে ৪ মাসের একটি ক্যাচ-আপ কম্পোনেন্ট (ইৎরফমব ঈড়ঁৎংব) এবং ৬ মাসের নির্দিষ্ট শ্রেণিভিত্তিক শিখন প্রক্রিয়া, যা শিক্ষার্থীদের পূর্বের শিখন ঘাটতি পূরণ করে পুনরায় আনুষ্ঠানিক স্কুলে ফিরিয়ে আনতে সাহায্য করছে। বর্তমানে রৌমারী উপজেলায় চলমান বিদ্যালয় রয়েছে ৪৫ টি এবং এতে ১ হাজার ১২৫ জন শিক্ষার্থী রয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপন করেন মোঃ সহিদুল ইসলাম, উপজেলা ব্যবস্থাপক ,ব্র্যাক শিক্ষা কর্মসূচি, রৌমারী, কুড়িগ্রাম।