নলছিয়া জান্নাতুল বাকী হাফিজিয়া মাদরাসার ভবন উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে নলছিয়া জান্নাতুল বাকী নূরানী, হাফিজিয়া ও ক্বওমী মাদরাসার তিনতলা ভবনের শুভ উদ্ধোধন করা হয়েছে। গত শনিবার ১০ জানুয়রী দুপুরে নব নির্মিত ভবনের দ্বিতীয় তলায় এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ভবন উদ্ধোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ আব্দুল জলিল জান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীব মো. আবুল কালাম আজাদ। দ্বিতল ভবন শুভ উদ্ধোধন ঘোষণা করেন বাংলাদেশ নূরানী ইশ’আতুল কোরআন বোর্ডের চেয়ারম্যান মুফতী মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন নলছিয়া জান্নাতুল বাকী নূরানী, হাফিজিয়া ও ক্বওমী মাদরাসার মোহতামিম এমদাদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে আইনজীব মো. আবুল কালাম আজাদ বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান গুলো সমাজের বিত্তবান মানুষের দানের টাকায় পরিচালিত হয়। এই প্রতিষ্ঠান গুলো পার্থিব কোন লাভের জন্য তৈরি করা হয় না। এসব প্রতিষ্ঠান থেকে দেশের অনেক বড় বড় আলেম জন্ম নিয়ে থাকে। ধর্মীয় জ্ঞানের কোন বিকল্প নেই। আমরা মুসলিম তাই আমাদের নীতি নৈতিকতা ও ধর্মীয় অনুশাসন মেনে চলা অত্যন্ত জরুরী।
তিনি আরও বলেন, নলছিয়া একটি আদর্শ গ্রাম। এই গ্রামে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠান গুলো শিক্ষার আলো ছড়িয়ে এই গ্রাম তথা দেশের মূখ উজ্জল করছে। এছাড়াও তিনি শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানের পাশাপাশি দেশকে সুন্দর গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে আব্দুল জলিল জান মাস্টার বলেন, তিলতিল করে গড়ে উঠা এই ধর্মীয় প্রতিষ্ঠানটি আজ মাথা উচু করে দাড়িয়েছে। মানুষের দানের টাকায় প্রতিষ্ঠানটি আজ তিনতলা ভবন হয়েছে। এই প্রতিষ্ঠানের বদৌলতে প্রায় পাঁচশ শিক্ষার্থী ধর্মীয় জ্ঞানের আলো পাচ্ছে। বিগত দিনে এই প্রতিষ্ঠানের দিকে যারা সাহায্যের হাত প্রসারিত করেছেন সামনের দিনেও এই ধারা অব্যহত রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য দেন, মাহমুদপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুবায়ের আহমদ, আফরাফিয়া হাফিজিয়া মাদরাসার মুহতাতি হাফেজ মাওলানা মো. শিব্বির আহমদ, নলছিয়া জান্নাতুল বাকী হাফিজিয়া মাদরাসার সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, রহিমা জলিল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাফিজুর রহমান, নলছিয়া বানাবাধা দাখিল মাদরাসার সভাপতি সাংবাদিক মুত্তাছিম বিল্লাহ, নলছিয়া জান্নাতুল বাকী কবরস্থান কমিটির সভাপতি মুসা আলী সরকার, নলছিয়া বানাবাধা দাখিল মাদারাসার সহকারী শিক্ষক এমদাদুল হক।
এছাড়াও এনামুল হক চৌধুরী, সাংবাদিক মিজানুর রহমান, খলিলুর রহমান মোল্লা, তমেজ উদ্দিন ফকির, ডাক্তার মজিবুর রহমান, দলিল লেখক হাবিবুর রহমান প্রমূখ এতে বক্তব্য দেন।