বাংলাদেশ মানবাধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় সংস্থার চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে বিভিন্ন জেলার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন ।
এতে বাংলাদেশ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম বলেন- মানবাধিকার কার্যক্রম জোরদার, সাংগঠনিক সম্প্রসারণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে “আমাদেরকে জোরালোভাবে কাজ করতে হবে”।
সাক্ষাতে বিভিন্ন জেলার প্রতিনিধিরা নিজ নিজ এলাকার মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন এবং সাধারণ মানুষের অধিকার সুরক্ষায় সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। চেয়ারম্যান নেতৃবৃন্দের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা দেন।
খোরশেদ আলম আরো বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় কেন্দ্র ও জেলার নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই মানবাধিকার পরিষদের প্রধান লক্ষ্য।
সৌজন্য সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ চেয়ারম্যানকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে মানবাধিকার রক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মো. আমিনুল ইসলাম (বুলু),কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার খাজা সাইফ আহসান, আজীবন সদস্য হাসান মাহমুদ, চীফ কোঅর্ডিনেটর শেখ মহিন উদ্দিন, কেন্দ্রীয় সমন্বয়ক রাশেদা আহমেদ, ঢাকা উত্তরের নাসিমা হাসান,নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ওকিল সাহেব, খুলনা ডিভিশন মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা শিরিন খন্দকার প্রমুখ।
