খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের উদ্যোগে কৃষক মাঠ দিবস-২০২৬ পালিত হয়েছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের কেনলাকাটা গ্রামের কৃষক খালেক মিয়ার বাড়ীর আঙিনায় আয়োজিত কৃষক মাঠ দিবস-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা কৃষিবিদ মো. রতন মিয়া। চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নয়া মিয়ার সভাপতিত্বে এবং উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মুহতাসিম বিল্লাহ, উন্নয়ন সংঘের বিডিও বাবুল মিয়া, সাখাওয়াত হোসেন, মো. জাকির হোসেন, শিক্ষক রুকনুজ্জামান, এসএম তৌহিদসহ অন্যান্যরা। কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে গ্রীন বিজনেস মডেলের আওতায় ভূমির সাথে আন্তঃফসল চাষ প্রদর্শনীতে অংশ নেন উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের উৎপাদক দলের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে কৃষক আব্দুল খালেক সাথী ফসল উৎপাদনের অভিজ্ঞতা তুলে ধরেন। অস্ট্রেলিয়ান এইড, উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জে›ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন -জেসমিন প্রকল্পটি এ উপজেলায় দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে।
