ঝিনাইগাতী সংবাদদাতা
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত শুক্রবার বিকালে শেরপুর জেলা প্রশাসক, মিজ্ ফরিদা ইয়াসমিন ঝিনাইগাতী উপজেলার গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি বলেন পর্যটকদের নিরাপত্তা জোরদার করা সহ, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পর্যটকদের সেবার মান উন্নয়ন এবং গজনীকে আরও পরিচ্ছন্ন আকর্ষণীয় ও পর্যটনবান্ধব হিসেবে গড়ে তুলা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্যকে সামনে রেখে জেলা প্রশাসক পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে গজনী পর্যটন কেন্দ্রে শিউলী, কৃষ্ণচূড়া ও বকুল গাছের তিনটি চারা রোপণ করেন। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে বৃক্ষরোপণ ও পরিবেশ বান্ধব কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার, মো. আল আমীন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক সহ শেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।
ঝিনাইগাতী গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শনে পর্যটকদের নিরাপত্তা জোরদার করা হবে -জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন
