জামালপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

এম.এফ.এ মাকাম
জামালপুরে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ১৪ জুন সকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার।এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন সহ আরো অনেকে। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৮ টি বালক দল ও ৮ টি বালিকা দল অংশগ্রহণ করে। এতে বালক দল হিসেবে চ্যাম্পিয়ন হয় বগাবাইদ উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়। অপরদিকে, বালিকা দল চ্যাম্পিয়ন জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ হয় সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ অর্জনকারীদের মাঝে মেডেল, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।