শেরপুর সংবাদদাতা
শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ হলরুমে গত শনিবার স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা ফরিদা ইয়াসমিন। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম, ফরেস্ট রেঞ্জার মো: সুমন মিয়া, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কনটেন্ট ক্রিয়েটর, ঊজ:-এর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে স্থানীয় কনটেন্ট ক্রিয়েটরদের সচেতন, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে হাতির বিচরণ এলাকায় জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত তথ্য আদান-প্রদান এবং ঝুঁকি ব্যবস্থাপনায় এলিফ্যান্ট রেসপন্স টিম এর সদস্যদের কার্যকর দায়িত্ব পালনে প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে দায়িত্ব পালনের সুবিধার্থে ঊজ: সদস্যদের মাঝে জগলাইট বিতরণ করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসক এবং সংসদ সদস্য মহোদয় সিংগাবরুণা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, শ্রীবরদীর আয়োজনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দু:স্থ ও অসহায়দের মাঝে জিআর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীবরদীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শেরপুরে কনটেন্ট ক্রিয়েটর ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সঙ্গে মতবিনিময়
