বিশ্বকাপে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না উরুগুয়ের। কিন্তু সেই কঠিন পরীক্ষায় সফল হতে পারেনি দুবারের বিশ^চ্যাম্পিয়নরা। মেক্সিকোর গুয়াদালাহারায় গতকাল শনিবার স্পেনের কাছে ১,০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে মার্সেলো বিয়েলসার দল। এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এইচ’-এর চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে জায়গা নিশ্চিত করেছে স্পেন।
ম্যাচের শুরু থেকে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল স্পেন। তবে গোল আসে প্রথমার্ধের শেষ দিকে। ৪২তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার অ্যালেক্স বায়েনার শট সহজেই সামলাতে পারতেন উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। কিন্তু তার হাত ফসকে বল জড়িয়ে যায় জালে। সেই এক ভুলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
এই গোলের পর বিরতির সময়ই মুসলেরাকে মাঠ থেকে তুলে নেন কোচ মার্সেলো বিয়েলসা। দ্বিতীয়ার্ধে উরুগুয়ে মরিয়া হয়ে আক্রমণ চালালেও স্পেনের গোছানো রক্ষণ ভাঙতে পারেনি। শেষ দিকে ফেদেরিকো ভিনাস বক্সের ভেতরে পড়ে গেলে পেনাল্টির দাবি তোলে উরুগুয়ের খেলোয়াড়রা। তবে রেফারি সেই আবেদন নাকচ করেন।
ম্যাচের অতিরিক্ত সময়ে উত্তেজনা আরও বাড়ে। স্পেনের ডিফেন্ডার পাউ কুবার্সিকে কঠিন ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন আগুস্তিন কানোবিও। রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ এই ফরোয়ার্ডকে সতীর্থদেরই মাঠের বাইরে নিয়ে যেতে হয়। শেষ বাঁশি বাজার পর কয়েকজন উরুগুয়ের ফুটবলার মাঠেই কান্নায় ভেঙে পড়েন। গ্যালারি থেকেও সমর্থকদের হতাশার প্রতিক্রিয়া দেখা যায়।
গ্রুপ পর্বে উরুগুয়ের শুরুটাই ভালো হয়নি। সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে ড্র করে শেষ ম্যাচের আগে কঠিন সমীকরণে পড়ে যায় তারা। শেষ পর্যন্ত তিন ম্যাচে কোনো জয় ছাড়াই মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করে বিদায় নিতে হয়েছে ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ^চ্যাম্পিয়নদের। ফিফা র্যাঙ্কিংয়ে ১৯তম স্থানে থাকা উরুগুয়ে এবারের আসরে এখন পর্যন্ত বিদায় নেওয়া সবচেয়ে উচ্চ র্যাঙ্কিংয়ের দল।
অন্যদিকে, গ্রুপের অন্য ম্যাচে কেপ ভার্দে গোলশূন্য ড্র করে সৌদি আরবের বিপক্ষে এক পয়েন্ট তুলে নেয়। ৩ পয়েন্ট নিয়ে তারা রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে। ফলে উরুগুয়ের সামনে সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে এগিয়ে যাওয়ার সম্ভাবনাও শেষ হয়ে যায়।
এই জয়ে স্পেন টানা ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে। প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে অপ্রত্যাশিত ড্রয়ের পর টানা দুই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নকআউট পর্বে পা রাখল লুইস দে লা ফুয়েন্তের দল। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে আলজেরিয়া অথবা অস্ট্রিয়া।
স্পেনের কাছে হার, গ্রুপ পর্বেই বিদায় দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে
