ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ক্রিকেট ও ফুটবল প্রেমিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল-আমীন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেছেন। উপজেলার ১০১টি প্রাথমিক বিদ্যালয়ে ১০২টি ফুটবল বিতরণ করেছেন। ক্ষুদে শিক্ষার্থীরা বিশ্ব কাপের সময় ফুটবল হাতে পেয়ে বেজায় খুশিতে খেলায় মেতে উঠেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব ফুটবল বিতরণ করা হয়। উপজেলা প্রকৌশলী অনতু বল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমীন জানান আমি ক্রিকেট ও ফুটবল খেলাকে বেশী পছন্দ করি। ক্ষুদে শিক্ষার্থীদের অপরাধ জগত থেকে বিরত থাকার জন্যে খেলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাকে প্রাধান্য দেওয়ার জন্যে প্রত্যেক বিদ্যালয়ের প্রধানকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান। এ ছাড়াও তিনি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নিতে প্রায়ই সরকারী প্রাথমিক স্কুল গুলোতে পরিদর্শনে যান।
ঝিনাইগাতীতে খেলা প্রেমিক কর্তৃক ফুটবল বিতরণ
