শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

শেরপুর সংবাদদাতা
শেরপুর জেলা পুলিশের উদ্যোগে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের বিবিধ কল্যাণ সাধনে শেরপুর জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১০ ঘটিকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার স পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম। কল্যাণ সভায় পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার মাধ্যমে শুরু করা হয়। পরে বিগত সভায় প্রস্তাবিত ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। অত:পর পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে সকল পদমর্যাদার অফিসার-ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং সেসকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে উপস্থিত সকল অফিসার-ফোর্সকে পেশাদারিত্ব বজায় রেখে সুচারুভাবে দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আব্দুল আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত) গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্য এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।