ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ

ঝিনাইগাতী সংবাদদাতা
বিগত সরকার সকল সেক্টর ধ্বংস করে গেছেন। বর্তমানে কৃষকদের উন্নয়নে বিএনপি সরকার কাজ করছেন জানিয়ে শেরপুর তিন আসনের এমপি মাহমুদুল হক রুবেল বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ নেওয়ার পর দেশে শিক্ষা, কৃষি স্বাস্থ্য, রাস্তাঘাট সহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতার খাতে এবার ব্যাপক বাজেট রেখেছেন। কাজ শুরু হতে যাচ্ছে আপনারা এর সুফল ভোগ করবেন। সার বীজ ও গাছের চারা বাড়িতে নিয়ে সঠিক ব্যবহার করবেন যেন ভবিষ্যতে গাছ থেকে সন্তানদের লেখাপড়া খরচের চাহিদা মিটে। তিনি অরো বলেন শীত মৌসুমে আশা করছি এই উপজেলার প্রধান সমস্যা মহারশি নদীর টেকসই বেড়িবাঁধের নির্মাণ কাজ শুরু করা হবে তার জন্যে আমি কাজ করছি। বিএনপি করার কারণে যারা নিশ্ব হয়েছেন তাদেরকেও মূল্যায়ন করা হবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেরপর জেলার ঝিনাইগাতী উপজেলায় গত বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আল-আমীনের সভাপতিত্বে জাহিদ হাসানের সঞ্চালনায় এসব কৃষি সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।