সরিষাবাড় সংবাদদাতা
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান হয়েছে। সরিষাবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ আলোচনা সভা ও সনদপত্র বিতরণে আয়োজন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে আলোচনা সভার পূর্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নুর ইসলাম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউ এন ও আফরোজা আফসানা। এতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু প্রমুখ। পরে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ সোহেল রানা, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারি আয়শা সুলতানা, শ্রেষ্ঠ উপসহকারী মেডিকেল কর্মকর্তা লাইলী বেগম, মহাদান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছেন ভাটারা ইউনিয়ন পরিষদ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম বলেন, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে কাজের স্বীকৃতি স্বরূপ যারা শ্রেষ্ঠ হয়েছেন তাদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ
