ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয়ের বাস্তবায়নে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উপলক্ষে উপজেলার হল রুমে সকালে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আল-আমীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শাহজাহান আকন্দ, সহকারি কমিশনার ভূমি অনিন্দিতা রাণী ভৌমিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভিন, ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, সাংবাদিক গোলাম রব্বানী-টিটু, লিল্পী সুলতান আহাম্মেদ খোকা প্রমুখ। এ সময় ইউএনও আল-আমীন কবি নজরুলের জীবনী তুলে ধরে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সাংস্কৃতিক প্রতিযোগিতায়, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল,মাদরাসা,কলেজের শিক্ষার্থী অংশ গ্রহণ করবে। উপজেলা পর্যায়ে বিজয়ীরা জেলায় অংশ গ্রহণ করবে, জেলা থেকে বিজয়ীরা বিভাগীয় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ীরা জাতীয় ভাবে অংশ গ্রহণ করে পুরস্কৃত হবেন।
ঝিনাইগাতীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
