নিজস্ব সংবাদদাতা
গতকাল ২ সেপ্টম্বর শেরপুর অঞ্চলের আওতাধীন নালিতাবাড়ীর কাকরকান্দি এলাকায় ব্র্যাক অফিসের উদ্যোগে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির সহযোগিতায় এর আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে ৫১০ জন চক্ষু রোগীকে চিকিৎসা প্রদান করা হয় এবং বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
উক্ত চক্ষু পরীক্ষা ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন জামালপুর শহরের প্রাণ কেন্দ্রে প্াঁচ রাস্তায় অবস্থিত সেবাদান প্রতিষ্ঠান হযরত শাহজামাল (রঃ) জেনারেল হাসপাতাল লিমিটেডের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ মুনতাসির বিল্লাহ হৃদয় ও প্যারামেডিক মোঃ জুলহাস উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল মালেক। উপস্থিত ছিলেন ব্র্যাক বিভাগীয় সমন্বয়কারী মো. আবু সাঈদ, (এসএসলিড)ব্র্যাক শেরপুর জেলা সমন্বয়কারী ফারহানা মিলকি, ব্র্যাক শেরপুর জেলা সমন্বয়কারী খাদিজা(এসএসলিড), ব্র্যাক জামালপুর জেলা সমন্বয়কারী(এসএস লিড), মোহাম্মদ আনোয়ার হোসেন, কাকরকান্দি শাখার ব্যবস্থাপক আব্দুস সালাম (দাবি), সহকারী শাখা ব্যবস্থাপক মো. দারুজ্জামান, হযরত শাহজামাল (রঃ) জেনারেল হাসপাতাল লিমিটেডের মাক্রেটিং ইনচার্জ মো. রকিবুল ইসলাম রুনু, মো. রকিবুল ইসলাম, মুমিনুল হক প্রমুখ। এমন মহৎ উদ্যোগে এলাকায় লোকজন ব্র্যাকের প্রতি কৃতজ্ঞ ভুঁয়সী প্রশংসা করেন।
শেরপুরে ব্র্যাক অফিসের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত
