এম.এ রফিক
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার হেমরাবাড়ী পশ্চিমপাড়া গ্রামের আঃ রহিমের পুত্র মোঃ রফিকুল ইসলাম গত সোমবার জমির ঘটনাকে কেন্দ্র করে একটি সংবাদ সম্মেলন করেন। যা সোস্যাল মিডিয়া সহ বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত সংবাদ সম্মেলনের প্রতিবাদে সমাবেশ করেছে হেমরাবাড়ী পশ্চিমপাড়া গ্রামের এলাকাবাসী। এসময় তারা বলেন রফিকুল ইসলাম/বদর আলী গং জোড় পূর্বক এলাকার কয়েকজন নিরীহ মানুষের জমি দখল করেন। যার কারণে এলাকায় শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। শালিস বৈঠকে তাদের জমির বৈধতার জন্য জমির কাগজপত্র দেখতে চাওয়া হয়। তারা তা না মেনে স্থানীয় প্রভাব খাটিয়ে জমিটি দখলে নেয়। যার কারনে জমি উদ্ধারে জটিলতা সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মোঃ খোকন, মোঃ শফি, জগলু মিয়া, নান্ডু, এরশাদ, কদ্দুছ, ছাত্তার, জাফর, জিক্কু, মোশারফ হোসেন, আলা উদ্দিন সহ কয়েকজনকে জড়িয়ে আদালতে একটি মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে পিবিআই এ তদন্তাধীন রয়েছে। মামলায় তারা উল্লেখ করে রফিকুল ইসলামের নিকট ১০ লক্ষ টাকা চাঁদা চাওয়া হয়েছে। অথচ সংবাদ সম্মেলনে তারা বলেন বিভিন্ন সময়ে তারা টাকা নিয়েছেন। যা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে সাধারন মানুষের মাঝে। উল্লেখ্য জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তারা বিবাদীদের একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। যার কারনে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনাকে আড়াল করার জন্যই তারা সংবাদ সম্মেলন করেছে। এলাকার সাধারণ মানুষ জানেন আসল ঘটনা কি। তারা প্রভাব খাটিয়ে নিরীহ মানুষের জমি দখল করে। এর প্রতিবাদ করলেই বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে। আমরা এই ঘটনার সুষ্ঠ তদন্তের সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এ বিষয়ে প্রতিবাদ সমাবেশে জিক্কু বলেন আমাকে জড়িয়ে মাদকসহ চাঁদাবাজের অভিযোগে মামলা করা হয়েছে। যা সত্য নয়। মোঃ শফিউর রহমান বলেন রফিকুল আমার চাচাতো ভাই, আমাদের মাঝে জমি নিয়ে বিরোধ রয়েছে। সেই বিরোধকে কেন্দ্র করে তারা মিথ্যে অভিযোগ দিয়ে মামলা দায়ের করেছেন। সেই সাথে সংবাদ সম্মেলন করেছে। আমরা ঘটনার সুষ্ঠ তদন্ত চাই। মাদারগঞ্জ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বলেন আমি উভয় পক্ষকে তাদের কাগজ নিয়ে আসতে বলেছিলাম। মোঃ শফি গংরা আসলেও রফিকুল ইসলাম/বদর আলী গংরা আসেনি। তারা আদালতে আশ্রয় নিয়েছে। সেই সাথে একটি সংবাদ সম্মেলন করেছে। আমি ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করে দোষীদের শাস্তি দাবি করছি।
মাদারগঞ্জে সংবাদ প্রকাশের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত
