নলকুড়ি স্পোর্টিং ক্লাবের ফুটবল ফাইনাল এক গোলে জয়

জাহাঙ্গীর আলম
জামালপুর সদর উপজেলার নরুন্দি ফয়েজিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে মাছপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে জমজমাট ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় নলকুড়ি স্পোর্টিং ক্লাব এক গোলে ব্রহ্মোত্তর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে নলকুড়ি স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের কৃতী সন্তান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সুফিয়ান কবির শিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরামত আলি সভাপতি ৪ নং ওয়ার্ড বিএনপি মইনুল হক সাধারণ সম্পাদক ৪ নং ওয়ার্ড বিএনপি সজীব সভাপতি ইউনিয়ন ছাত্রদল সুজন সাবেক ছাত্রনেতা ইমদাদুল হক মিলন। প্রবাসজীবন শেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হিসেবে অংশ নেওয়ার পরিকল্পনার কথা জানান। এ ছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় নলকুড়ি স্পোর্টিং ক্লাব ও ব্রহ্মোত্তর স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দলের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেন। শেষ পর্যন্ত এক গোলে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে নলকুড়ি স্পোর্টিং ক্লাব। খেলা শেষে প্রধান অতিথির হাত থেকে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়েরা প্রথম পুরস্কার গ্রহণ করেন।
খেলাকে কেন্দ্র করে মাঠের চারপাশে ফুটবলপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। কানায় কানায় পূর্ণ মাঠে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
স্থানীয় পর্যায়ে খেলাধুলার এমন আয়োজন তরুণদের সুস্থ বিনোদন, পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।