দেওয়ানগঞ্জে কাজী কাইয়ুম শিশিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কাজী কাইয়ুম শিশিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। গতকাল ১৮ অক্টোবর রোববার সকালে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী মো. আব্দুর রাজ্জাক, মো. সাইদুর রহমান, খাইরুজ্জামান, মো. শহীদ মিয়া, রাশেদ মিয়া সহ অন্যান্য। সংবাদ সম্মেলনে বক্তব্যে বক্তাগণ উল্লেখ করেন, স্থানীয় কাজী কাইয়ুম শিশিরের বিরুদ্ধে জমি দখল, জাল দলিল তৈরি, ভুয়া নামজারি ও জমা-খারিজ এবং মিথ্যা ও হয়রানিমূলক মামলা করার মাধ্যমে তাদের দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছে। অভিযোগে আরো উল্লেখ করেন, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের জমি-জমা সংক্রান্ত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইনগত প্রতিকার চেয়েছেন ভুক্তভোগীরা।
গতকাল ১৮ অক্টোবর রোববার দেওয়ানগঞ্জ প্রেসক্লাবে, জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার চরভবশুর পূর্বপাড়া এলাকার নিরীহ ও বিএনপিপন্থী জনগণের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ভুক্তভোগী মো. আব্দুর রাজ্জাক,মো. সাইদুর রহমান , খাইরুজ্জামান, মো. শহীদ মিয়া, রাশেদ মিয়া দাবি করেন, এলাকার সাধারণ মানুষের জমি-জমা সংক্রান্ত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তাঁদের অভিযোগ, কাজী কাইয়ুম শিশিরের বিরুদ্ধে জমি দখল, জাল দলিল তৈরি, ভুয়া নামজারি ও জমা-খারিজ, মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং অন্যান্য অনিয়মের অভিযোগ রয়েছে। এ সময় তাঁরা সংশ্লিষ্ট অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, ভুক্তভোগীদের ন্যায্য অধিকার রক্ষা এবং তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ভুক্তভোগীরা আরও বলেন, জমি-জমা নিয়ে কোনো ব্যক্তি যেন হয়রানি বা অন্যায়ের শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে তাঁরা অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার ও আইনগত প্রতিকার নিশ্চিত করার আহ্বান জানান। তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগ গুলোর বিষয়ে সত্যতা যাচাই করার লক্ষে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী কাইয়ুম শিশিরের সাথে বক্তব্য নেয়ার জন্য ফোন দিলে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।