বকশীগঞ্জ প্রতিনিধি
চলতি মওসুমে ভুট্টা চাষে ভাল বীজ সরবরাহ করা, উন্নত ফলন নিশ্চিত করার লক্ষ্যে ও উন্নত কাবেরী ৫০ জাতের ভুট্টার মোড়ক উন্মোচন করা হয়েছে। জামালপুরের বকশীগঞ্জে ডিলার ও রিটেইলার সম্মেলন অনুষ্ঠানে এই মোড়ক উন্মোচন করা হয়। গতকাল শনিবার ২৪ অক্টোবর দুপুরে পৌর শহরের কাঠগোলাপ রেষ্টুরেন্টে রাসেল সিড কোম্পানি প্রাইভেট লিমিটেড এর আয়োজনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। ডিলার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাসেল সিড কোম্পানির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান বিদ্যুৎ। রাসেল সিড এর পরিবেশক ও বিশাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জিএম জিলজালালুর একরাম কিংরাজ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাদিকুল ইসলাম, রাসেল সিড কোম্পানি প্রাইভেট লিমিটেডের হেড অব সেলস মইনুল ইসলাম বাদল। ডিলার ও রিটেইলার সম্মেলনে উপজেলার বিভিন্ন এলাকার বীজ ব্যবসায়ী ও ডিলাররা উপস্থিত ছিলেন। সম্মেলন থেকে জানা যায়, রাসেল সিড এর উদ্ভাবিত উন্নত জাত ‘কাবেরী ৫০’ ভুট্টার বীজ নতুন রূপে কৃষকদের মাঝে পৌঁছে কাজ করা হচ্ছে। কাবেরী ৫০ জাতটি উচ্চফলনশীল জাত। গত কয়েক বছর ধরে জামালপুর- শেরপুর সহ কয়েকটি জেলায় ব্যাপক জনপ্রিয়তা ধরে রেখেছেন কাবেরী নামে এই ভুট্টার বীজ। কৃষকের চাহিদার নিরিখে ও ফলন বৃদ্ধির কথা চিন্তা করে এই জাতটি নতুন রূপে উদ্ভাবন করা হয়েছে। নতুন করে রিটেইলার ও ডিলারদের মাধ্যমে কৃষক ও ভুট্টা চাষিদের সরবরাহ নিশ্চিত করতেই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি নতুন জাতের মোড়ক উন্মোচন করা হয়।
বকশীগঞ্জে ডিলার ও রিটেইলার সম্মেলনে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন
