ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলার শ্রীবরর্দী উপজেলার কর্ণঝুড়া সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ২ জন বাংলাদেশী নাগরিক কে আটক করেছে বিজিবির টহলদল। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ, মানব পাচার,মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবির টহল দল গতকাল মঙ্গলবার শেরপুর জেলার শ্রীবরর্দী উপজেলার কর্ণঝোড়া এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের দায়ে ২জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তি শ্রী অপু চন্দ্র দাস (১৭), পিতা-কৃষ্ণপদ দাস, গ্রাম-গোবিন্দপুর, শ্রী চন্দন জল দাস (১৩), পিতা-শিপন জল দাস,গ্রাম-মৌলভী, পোষ্ট-উসখালী বাজার, উভয়ের থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী এই দুইজনকে আটক করতে সক্ষম হন বিজিবি দল।
আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা ভারতে বসবাসরত তাদের চাচার নিকট শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এ ছাড়া,অর্থের বিনিময়ে তাদের অবৈধভাবে ভারতে গমনে সহায়তাকারী হিসেবে স্থানীয় ০৩ জন ব্যক্তি জড়িত থাকার তথ্য পাওয়া যায়। তারা হলেন শ্রীবরর্দী উপজেলার বাবেলাকোনা গ্রামের মোঃ মামুন মিয়া ২২, পিতা-নেহাল মিয়া, মোঃ কালু মিয়া ৩৫, পিতা-জয়নাল মিয়া, মাসুদ মিয়া (২৫),পিতা-শফিক মিয়া, গ্রাম- চান্দাপাড়া সকলের ডাকঘর- মাটিপাটা,থানা- শ্রীবরদী, জেলা-শেরপুর। পরবর্তীতে,আটককৃত ২জনকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়। একই সঙ্গে অবৈধভাবে ভারতে গমনে সহায়তাকারী উল্লেখিত ৩ জনকে পলাতক আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে বিজিবির সূত্রে জানা গেছে।
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতে প্রবেশের দায়ে আটক-২
