দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত

খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের বাস্তবায়নে ও অস্ট্রেলিয়ান এইড ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ (১-৭ আগস্ট) উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবনের সুচনায় মাতৃ দুগ্ধ পানঃ টেকসই উদ্যোগ করি বেগবান” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৪ আগস্ট মঙ্গলবার সকালে চিকাজানী ইউনিয়নের ভেলামারি বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবীব। উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের সাব-ডিস্ট্রিক কো-অডিনেটর মোঃ শরীফ উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত দিবসের উপর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালের আরএমও ডাঃ আরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা। এতে বক্তব্য রাখেন, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের নিউট্রিশন অফিসার রাহাত আরা সামী, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম সহ অন্যান্য। উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্প, অস্ট্রেলিয়ান এইড ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আয়োজিত বিশ^ মাতৃদুগ্ধ দিবস ২০২৬ এ ৬০ জন শিশুর মাতা ও উৎপাদক দলের সদস্যগণ উপস্থিত ছিলেন।