লিয়াকত হোসাইন লায়ন
জামালপুরের ইসলামপুরে উৎসব মুখর পরিবেশ ও প্রসাশনের কঠোর নিরাপত্তায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাকে বিদায় জানাতে গিয়ে কান্নায় ভরে যায় ভক্তদের মন, ভক্ত ও সাধারণ দর্শনর্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মন্ডপগুলো। বেলা গড়িয়ে পড়ার সাথে সাথে ঢাক-ঢোলের তালে রেলগেইট থেকে থানামোড় পর্যন্ত শোভাযাত্রা করেন সনাতন ধর্মালম্বিরা। পরে প্রতিমা বিসর্জন দিতে সবাই ছুঁটতে থাকে ব্রহ্মপুত্র নদের ফকিরপাড়া পাইলিং ঘাট ও পাথরঘাটা ঘাটে। ধূপ, মোমবাতি আর তেল দিয়ে মাকে প্রণামের পাশাপাশি ভক্তরা কামনা করে আগামী দিনের সুখ শান্তি। এবার উপজেলায় ২১টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ অক্টোবর সন্ধ্যায় ফকিরপাড়া ব্রহ্মপুত্র নদের ও পাথর ঘাটি অষ্টমি খালে ও যমুনা নদীতে প্রতিমা বিসর্জন হয়। বিসর্জন অনুষ্ঠান নির্বিঘ্ন করতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও আনসার সদস্য। এছাড়া দমকলবাহিনীর সদস্যরাও অগ্নিনির্বাপক সরঞ্জামাদিসহ সেখানে অবস্থান নেন।
ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দূর্গাপুজা
