রুহুল আমিন
জামালপুরের ইসলামপুর উপজেলার মলমগঞ্জ মডেল চাইল্ড একাডেমির উদ্যোগে পুরস্কার প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার একাডেমির হলরুমে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি, ফাউন্ডেশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এফসিডি) এর চেয়ারম্যান ও একাডেমির পরিচালক মুহাম্মদ আমজাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামপুর সরকারি কলেজের সাবেক জিএস মো. শফিউল্লাহ বুলবুল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক, ও সাবেক ইউপি সদস্য মো. একরামুল হক। একাডেমির প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ সোহরাব হোসেন, মো. মনোয়ার হোসেন প্রধান, মো. রফিকুল ইসলাম, অভিভাবক খোরশেদা বেগম, সুবর্ণা প্রমুখ। পরে উপজেলা কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত ৫ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, মেডেল ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রিতিষ্ঠানটি ইএসপি হিসেবে এফসিডি’র তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
ইসলামপুরে মলমগঞ্জ মডেল চাইল্ড একাডেমিতে অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণ
