গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ ও পরিবারকে আর্থিক সহায়তা দিল সানন্দবাড়ী ওয়ালটন প্লাজা

রশিদুল আলম শিকদার
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার ‘গ্রাহক সুরক্ষা সেবা’র আওতায় এক মৃত গ্রাহকের অবশিষ্ট কিস্তি মওকুফসহ তার পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
ওয়ালটন প্লাজা সূত্রে জানা যায়, উপজেলার কামারের চর এলাকার বাসিন্দা শুমার আলী দুই মাস আগে সানন্দবাড়ী ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে একটি ফ্রিজ কেনেন। পরপর দুই কিস্তি পরিশোধ করার পর তিনি হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বিষয়টি জানতে পেরে ‘গ্রাহক সুরক্ষা সেবা’ নীতির অধীনে ওয়ালটন কর্তৃপক্ষ তার বাকি সব কিস্তির টাকা মওকুফ করে দেয়। একই সঙ্গে মরহুমের পরিবারকে আর্থিক সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় সানন্দবাড়ী ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিক ভাবে পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে মরহুম শুমার আলীর মনোনীত নমিনি ও তার স্ত্রী ফরিদা বেগমের হাতে ২০,৯০০ টাকা নগদ অর্থ তুলে দেন অতিথিরা।
সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার রিজিওনাল ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ শামসুল আলম তারেক। সানন্দবাড়ী ওয়ালটন প্লাজার ম্যানেজার মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ শামসুল আলম তারেক ওয়ালটনের এই সামাজিক ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ওয়ালটন কেবল ব্যাবসায়িক মুনাফা অর্জন নয়, সাধারণ মানুষের কল্যাণেও কাজ করে চলেছে। দূর্যোগ ও বিপদে গ্রাহকের পাশে দাঁড়িয়ে পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার এ ধরণের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
সানন্দবাড়ী ওয়ালটন প্লাজার ম্যানেজার মোঃ সেলিম মিয়া বলেন, ব্যবসার পাশাপাশি জনগণের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নে অংশ নেওয়া ওয়ালটনের মূল লক্ষ্য। আমরা সবসময় গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।