চরআমখাওয়া ইউনিয়নে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

রশীদুল আলম শিকদার
দেওয়ানগঞ্জ উপজেলা চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ হলরুমে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (এমএসপি)-এর উদ্যোগে একটি এ্যাভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া। বক্তব্য রাখেন চরআমখাওয়া ইউ পি সদস্য মোঃ বাবুল আক্তার ও রফিকুল ইসলাম, চরআমখাওয়া ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রহমান নান্নু। সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক, যুব প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা স্থানীয় উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সমস্যা নিরসন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে সকলের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারি-বেসরকারি সকল অংশীজনকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। সভা শেষে অংশগ্রহণকারীরা ইউনিয়নের উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।