এম.এফ.এ মাকাম
জামালপুরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ২০২৬ -২৭ মৌসুমে তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ২৩ জুলাই সকালে জেলা কালেক্টরেট সম্মেলন ক্ষেত্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মোঃ রেজাউল আমিন,ঢাকা আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক গাজী মোঃ ফরহাদ হোসেন, জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন এবং সঞ্চালনা করেন তোলা উন্নয়ন বোর্ড ময়মনসিংহ জোনের প্রধান তুলা উন্নায়ন কর্মকর্তা ডক্টর খালেদা ইয়াছমিন। এ সময় বক্তারা তুলা চাষীদের উদ্বুদ্ধ করতে গুণগত মান সম্পন্ন তুলা উৎপাদন ও এর বাজারজাত করনে সরকারি প্রমোদনার মাধ্যমে জেলার প্রতিত জমিতে তুলা চাষীদের তুলা উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিষয়ে আলোকপাত করা হয়।
পরে বিভিন্ন ৫৫০ জন তুলা চাষীদের মাঝে বিনামূলে সরকারি প্রণোদনার তুলা বীজ, সার ও কীটনাশক বাবদ বিঘা প্রতি ৮ হাজার টাকা মূল্যের উপকরণ বিতরণ করা হয়।
জামালপুরের ৫৫০ জন তুলা চাষিদের মাঝে সরকারি প্রণোদনা বিতরণ
