জামালপুরে ডিবির বিশেষ অভিযান: চোরাই মোটরসাইকেলসহ ৩ জন গ্রেফতার

মেলান্দহ সংবাদদাতা
জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল চুরি ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে দুটি নাম্বারবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের দিকনির্দেশনায় ডিবি-১ জামালপুরের একটি দল ৫ সেপ্টেম্বর সদর ও মেলান্দহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ শাহজাহান।
অভিযানের প্রথম ধাপে ওইদিন বিকেল সাড়ে ৩টার দিকে জামালপুর সদর থানাধীন গোপালপুর এলাকার জনৈক আসাদুলের বাড়ি থেকে নিরব হোসেন (২৬)কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে সদর থানাধীন ভারুয়াখালী বাজারের একটি মুদি দোকান থেকে মাহফুজ আহম্মেদ (৩০)কে গ্রেফতার করা হয়।
এ সময় মাহফুজের হেফাজত থেকে নাম্বারবিহীন লাল-কালো রঙের ইধলধল উরংপড়াবৎ ১২৫পপ মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
পরবর্তীতে নিরব হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১১টার দিকে মেলান্দহ উপজেলার কুলিয়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ বরকতউল্লাহ ওরফে সবুজ মুন্সী (২৮)কে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে নাম্বারবিহীন নীল রঙের অঢ়ধপযব জঞজ ১৫০পপ মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ২ লাখ ৫ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন—জামালপুর সদর উপজেলার বগাবাইদ বোর্ডঘর এলাকার নিরব হোসেন (২৬), কটারবাড়ী এলাকার মাহফুজ আহম্মেদ (৩০) এবং মেলান্দহ উপজেলার কুলিয়া দক্ষিণপাড়া এলাকার মোঃ বরকতউল্লাহ ওরফে সবুজ মুন্সী (২৮)।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মোটরসাইকেল দুটি যথাযথ জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। জামালপুর জেলা পুলিশ জানিয়েছে, চোরাই যানবাহন উদ্ধার, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।