এম.এ রফিক
‘প্রতিভা কোনো সীমাবদ্ধ সিদ্ধিতে সন্তুষ্ট থাকে না, অসন্তোষই তার জয়যাত্রা পথের সারথি’ বলেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সরকারি অনেক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিনের। অনেক কর্মকর্তা রয়েছেন যাদের নাম শুনলেও সাধারণ মানুষ নেতিবাচক মন্তব্য ছুড়ে দেন হরহামেষাই। তবে এরমধ্যে অনেক ভালো কর্মকর্তাও রয়েছেন। যাদের দক্ষতা, মার্জিত ব্যবহার, জনমূখী কর্মকান্ড, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, ন্যায় পরায়নতা ও সেবা গ্রহিতাদের কথা ধৈর্য্যরে সাথে শ্রবণ করে সমাধান বের করে দেওয়া, গন্ডির বাইরে গিয়েও বিভিন্ন শ্রেনীপেশার মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত রেখে চলেছেন প্রতিনিয়ত। এমনই একজন কর্মকর্তা সাধারন মানুষের কাছে দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন জামালপুর সদর থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব। তিনি সদর থানায় যোগদানের পর তার সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। ২০২৬ সালে জুন মাসে জামালপুর সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। মাত্র দুই মাসে জামালপুর সদর থানাসহ প্রতিটি তদন্ত কেন্দ্রের কর্মকান্ডে ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা। কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে জনসেবার মান। সব মিলিয়ে নাগরিক সেবায় কাজের চাপ বাড়লেও কমেনি সেবার মান।
উল্লেখ্য জুলাই মাসে জামালপুরের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয় জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব তাকে পুরস্কার প্রদান করেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন। এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব বলেন সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। সে হিসেবে যেখানেই চাকুরী করেছি সব সময় নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি নাগরিকদের সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। জামালপুরের আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোপরি দায়িত্ব পালনে সকল কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
জামালপুর সদর থানায় আছি সাধারন মানুষের সেবায় যেন ভোগান্তি না হয়। সেদিকে সবসময় খেয়াল রাখছি। অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নিচ্ছি। আমাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার প্রদানে পুলিশ সুপারসহ সকল কর্মকর্তাদের নিকট কৃতজ্ঞ।
জামালপুরে দক্ষ অফিসার ইনচার্জ নাজমুস সাকিব ॥ শ্রেষ্ঠ পুরস্কার অর্জন
