নিজস্ব প্রতিনিধি
জামালপুরে দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি মুকুল রানার ওপরে সন্ত্রসীদের হামলার ঘটনা ঘটেছে। গতকাল রোববার ৯ আগস্ট বিকালে শহরের মুকুন্দবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। মুকুল রানা জামালপুর জেলা প্রেস ক্লাবের একাধিক বারের সাধারণ সম্পাদক ও জামালপুরে সিনিয়র সাংবাদিক।
জানা গেছে, র্দীঘদিন ধরে সাংবাদিক মুকুল রানার পরিবার ও জামালপুর পৌর এলাকার বাসিন্দা আসু মিয়া নামের এক ব্যক্তির মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিলো। যা নিয়ে বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে। আজ রবিবার বিকেলে আসু মিয়া আদালতকে উপেক্ষা করে মুকুন্দবাড়ী এলাকায় সেই জমিতে একদল সন্ত্রসী বাহিনি নিয়ে সাইনবোর্ড লাগায়। পরে সাংবাদিক মুকুল রানা ঘটনাস্থলে গিয়ে আসুকে আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে সাইনবোর্ডটি তুলে নেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু আসু মিয়া তার কথা শুনতে রাজি হয় না। পরে মুকুল রানা গিয়ে সাইনবোর্ডটি তুলার চেষ্টা করলে আসু মিয়া ও তার সন্ত্রাসী বাহিনি তার ওপরে হামলা করেন। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায় মুকুল রানা। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যায়। অভিযুক্ত আসু মিয়া এলাকায় চিহিৃত একজন মাদকসেবী হিসেবে পরিচিত।
সাংবাদিক মুকুল রানা বলেন, যে জমিটা নিয়ে ঝামেলা সেটা আমার বড় বোনের জমি। জমিটা নিয়ে আমাদের সাথে আসু মিয়ার মামলা চলছে। সে আজ একদল ভাড়াটিয়া সন্ত্রসী নিয়ে আদালতকে উপেক্ষা করে জমিটি দখল করার উদ্দেশ্যে সাইনবোর্ড লাগাই। পরে আমি গিয়ে তাকে বলি সাইনবোর্ড তুলে নিতে বলি, কিন্তু সে শুনে না। আমি সাইনবোর্ডটি উঠাতে গেলে তারা আমার ওপর হামলা করে। ঘটনাস্থলে পুলিশের সদস্যরাও ছিলো।
তবে এ বিষয়ে অভিযুক্ত আসু মিয়ার সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা যায়নি।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ৯৯৯ এর কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো। এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইন অনুযারী ব্যবস্থা নেওয়া হবে।
মুকুল রানার মতো একজন সিনিয়র সাংবাদিকের ওপর এমন সন্ত্রসী হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধম্যসহ বিভিন্ন মাধম্যে র্তীব নিন্দা ও প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত সময়ে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জেলার সকল সাংবাদিক সমাজ।
জামালপুরে দিনকালের সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের হামলা
