নিজস্ব সংবাদদাতা
জামালপুরের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শহীদ জিয়াউর রহমান কলেজের অবকাঠামোগত উন্নয়নে যুক্ত হলো নতুন সম্ভাবনা। জামালপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় কলেজটির জন্য দুটি নতুন ভবন নির্মাণের অনুমোদন মিলেছে। এ সমস্যা সমাধানে কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ এর দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন ভবন নির্মাণের লক্ষ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে ধারাবাহিক যোগাযোগ, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁর উদ্যোগ ও তদারকির পাশাপাশি মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সার্বিক সহযোগিতায় অবশেষে কলেজটির জন্য দুটি নতুন ভবনের অনুমোদন মেলে।
কলেজের অধ্যক্ষ এস এম আবদুল্লাহ আল ফুয়াদ বলেন, “শিক্ষার্থীদের একটি আধুনিক, নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের কোনো বিকল্প নেই। দীর্ঘদিনের প্রচেষ্টা, সংশ্লিষ্ট সবার সহযোগিতা এবং বিশেষ করে মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের আন্তরিক উদ্যোগে দুটি নতুন ভবনের অনুমোদন পাওয়ায় আমরা আনন্দিত। আশা করছি, দ্রুত নির্মাণকাজ শুরু হলে কলেজের দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট দূর হবে এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।”
সার্ভে চলাকালে প্রকৌশলীরা ভবন নির্মাণের উপযোগী স্থান, জমির পরিমাপ, মাটির অবস্থা, ক্যাম্পাসের অবকাঠামোগত পরিবেশ এবং ভবিষ্যৎ নির্মাণকাজের বিভিন্ন কারিগরি বিষয় পর্যবেক্ষণ করেন। সার্ভে শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে।
কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এ উন্নয়ন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নতুন ভবন নির্মিত হলে প্রতিষ্ঠানটির শিক্ষা ও অবকাঠামোগত মান আরও সমৃদ্ধ হবে।
তারা শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ এ উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখার জন্য সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত নির্মাণকাজ শুরু ও নির্ধারিত সময়ে শেষ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংশ্লিষ্টদের মতে, দুটি নতুন ভবন নির্মাণ সম্পন্ন হলে জামালপুর শহীদ জিয়াউর রহমান কলেজের অবকাঠামোগত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি ভবিষ্যতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে উন্নত পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি হবে।
জামালপুর শহীদ জিয়াউর রহমান কলেজে দুই নতুন ভবনের অনুমোদন, স্থান পরিদর্শন ও সার্ভে সম্পন্ন
