লিয়াকত হোসাইন লায়ন
জামালপুরের ইসলামপুরে ডিজিটাল চোখ (সিসি ক্যামেরা) কড়া নজরদারীতে এসএসসি সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ২১ এপ্রিল উপজেলায় ১০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার জানান, এসব কেন্দ্রে মোট ৪ হাজার ২শত ৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৮টি কেন্দ্রে ৩ হাজার ৩শত ৫৯ জন, দাখিল পরীক্ষায় ২টি কেন্দ্রে ৩শত হাজার ৫জন পরীক্ষার্থী অংশ নেয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা,দ্বায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বলে উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে জানানো হয়েছে।
ডিজিটাল চোখে নজরদারি ইসলামপুর এসএসসি পরীক্ষা
