খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে সীমান্তের ভারতে পাচারকালে ১৩ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার ৩১ আগস্ট সীমান্তবর্তী পাথরের চর এলাকায় এক অভিযান চালিয়ে এসব সারের বস্তা জব্দ করা হয়। পাথরের চর বিওপি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ আগস্ট সোমবার সকালে সীমান্তের ১০৭৬নং পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায় ৩৫ বিজিবি। এ সময় ভারতে পাচারের উদ্দেশ্যে জমিয়ে রাখা ৮ বস্তা ইউরিয়া, ৩ বস্তা টিএসপি ও ২ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। এসময় পালিয়ে যায় পাচারকারীরা। পাথরের চর বিওপি কমান্ডার নায়েব সুবেদার নিজাম উদ্দিন সাংবাদিকদের জানান, জব্দকৃত সারগুলো পরে কাস্টম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া চোরা কারবারিদের অনুসন্ধানে সনাক্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা আরও জানান, দেশের সম্পদ রক্ষা ও চোরা চালান প্রতিরোধে আমরা সর্বদা সজাগ সতর্ক রয়েছি, চোরা চালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
দেওয়ানগঞ্জের সীমান্তে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার আটক কাস্টমসে হস্তান্তর
