দেওয়ানগঞ্জে কিশোরী দলের বুনিয়াদী প্রশিক্ষণ

খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মডেল মসজিদ ওইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে ৯ জুন মঙ্গলবার জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন- জেসমিন প্রকল্পের ক্লাইমেট স্মার্ট কৃষি ও উত্তম কৃষি পরিচর্যা বিষয়ে কিশেরী দলের বুনিয়াদী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে ৩০ জন কিশোরী অংশ নেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ জেসমি প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রতন মিয়া। উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের নিউট্রিশন অফিসার রাহাত আরা সামির সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের সাব-ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. শরিফ উদ্দীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ ফরিদ, এসডিও মো. বাবুল মিয়া ও এসডিও মো. সাখাওয়াত হোসেন ও সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম-সহ অন্যান্যরা।