দেওয়ানগঞ্জে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা

খাদেমুল ইসলাম
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দুর্যোগের আগাম প্রস্তুতি, পূর্বাভাস নির্ভর কার্যক্রম এবং সময়মতো মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠা প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। উক্ত সভায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা পরিষদের সদস্য, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধীদের প্রতিনিধি ও অন্যান্য অংশীজনগণ অংশ নেন।