নকলা সংবাদদাতা
শেরপুরের নকলা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার ২৯ জুন সকালে পৌর ভবনের সভাকক্ষে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬৮ কোটি ৮১ লাখ ৮৮ হাজার ৬৮০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি ৩৬ লাখ ২৭ হাজার টাকা। বাজেট অনুযায়ী, রাজস্ব বাজেটের আয় ধরা হয়েছে ১৬ কোটি ১৫ লাখ ২ হাজার ৭৮৭ টাকা এবং ব্যয় ১৪ কোটি ৮৮ লাখ ৭৬ হাজার টাকা। এছাড়া উন্নয়ন বাজেট ও প্রকল্প খাতে আয় নির্ধারণ করা হয়েছে ৪৮ কোটি ১৯ লাখ ৩ হাজার ৩৮২ টাকা এবং ব্যয় ৪৭ কোটি ৯৭ লাখ ৫১ হাজার টাকা। অন্যদিকে মূলধন বাজেটের আয় ধরা হয়েছে ৪ কোটি ৪৭ লাখ ৮২ হাজার ৫১১ টাকা, আর ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা। সব মিলিয়ে প্রস্তাবিত বাজেটে সমাপনী জের (উদ্বৃত্ত) হিসেবে রাখা হয়েছে প্রায় ৪ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ৬৮০ টাকা। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
নকলা পৌরসভারবাজেট ঘোষণা
