নারিকেলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২৬ইং পরীক্ষার্থীদের বিদায়

এম.এ রফিক
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে নারিকেলী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বুধবার বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারিকেলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিংক কমিটির সভাপতি মোঃ হারুন অর রশিদ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ারা খাতুন। জানা যায় ২০২৬ইং সালে নারিকেলী উচ্চ বিদ্যালয় থেকে ৮৭ জন শিক্ষার্থী এবছর পরীক্ষায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার তার বক্তব্যে বলেন শিক্ষার মান উন্নয়নে কান্ডারী তোমরা, নিজেকে ফাঁকি দেওয়া বন্ধ করলে অনেক ভালো রেজাল্ট করা সম্ভব। আশা করি তোমরা সকলেই ভালো রেজাল্ট করবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।