বকশীগঞ্জে রবিউল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে প্লে শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২০ নভেম্বর সকালে রবিউল ইসলাম ফাউন্ডেশন এর উদ্যোগে পৌর শহরে অবস্থিত রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় ১৫ টি কিন্ডারগার্টেন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন জানান, মেধা যাচাই, শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা বৃদ্ধি করা সহ নানা বিষয়ে প্রশ্ন করা হয়। অভিভাবকরা প্রতি বছরই বৃত্তি পরীক্ষা অব্যাহত রাখার দাবি জানান।