বিদ্যাপীঠ মডেল স্কুলে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অর্থ প্রদান

রশীদুল আলম শিকদার
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে অবস্থিত বিদ্যাপীঠ মডেল স্কুলের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট, সনদ ও অর্থ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।গতকাল ৭ নভেম্বর শনিবার বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত (বিকেডিএ) বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বৃত্তিপ্রাপ্ত এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সম্মানে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান শিক্ষক রুহুল আমিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন চর আমখাওয়া ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির উপদেষ্টা আলহাজ্ব শহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সানন্দবাড়ী লম্বা পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী আ: হাকিম, শিক্ষানুরাগী নাজিম উদ্দিন। এছাড়াও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও চর আমখাওয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বাবুল আক্তার, সানন্দবাড়ী বাজার বিএনপির সভাপতি আ: মতিনসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের পরিচালক সোহেল রানা সুমন। এসময় বক্তারা বলেন, বিকেডিএ ও সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় কৃতকার্য কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদ প্রদানের এমন আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি উৎসাহিত করবে। সবশেষে সকল শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনায় দোয়া ও উপস্থিত আমন্ত্রিত অতিথি এবং আগত অভিভাবকদের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।