মাদারগঞ্জে এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের নেতৃত্বে গণমিছিল

মাদারগঞ্জ প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে জামালপুর-৩ আসনে এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের নেতৃত্বে বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়কে গণমিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মাদারগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান, সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর, ও সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার সহ উপজেলা, পৌর, ইউনিয়ন, বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।