রফিকুল বারী
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার মাদারগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরীর’ সভাপতিত্বে বক্তব্য রাখেন রাখেন এসিল্যান্ড রাসেল দিও, মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, পল্লী বিদ্যুৎ শাখার ডেপুটি ম্যানেজার সৈয়দা ফারজানা ইয়াসমিন, সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক,বি আর ডি বি র অফিসার রুহুল আমিন, প্রাণিসম্পদ অফিসার আতিকুর রহমান মাদারগঞ্জ মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল বারী। সভা কক্ষে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন। পরে মাসিক সমন্বয় সভা শুরু হয়।
মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
