মাদারগঞ্জ সংবাদদাতা
বাংলাদেশ স্কাউট, মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ গ্রুপ শাখার উদ্যোগে দীক্ষা অনুষ্ঠান ও ২ দিনব্যাপী তাঁবু ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। ‘সদা প্রস্তুত’ স্লোগানে ২৭ থেকে ২৮ আগস্ট ২০২৬ খ্রি. পর্যন্ত প্রতিষ্ঠান প্রাঙ্গনে এই ক্যাম্পিং চলে। দীক্ষা অনুষ্ঠান ও ক্যাম্পিং উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো: কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক উপ সহকারী স্কাউট কমিশনার তৌহিদুন নাছের, অত্র প্রতিষ্ঠনের জুনিয়র ইন্সট্রাক্টর ও স্কাউট ইউনিট লিডার রুবেল আহম্মেদ, প্রধান সহকারী মো: হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে নবগঠিত নবীন স্কাউট সদস্যদের ব্যাজ পরিধান করিয়ে শপথ বাক্য পাঠ করান ইউনিট লিডার রুবেল আহম্মেদ। প্রতিষ্ঠান প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান, তাঁবু তৈরী, ফায়ার গেম, শরীরচর্চা, স্কাউট আইন, লক্ষ্য–উদ্দেশ্য, প্রাথমিক চিকিৎসা প্রদান, সেবামূলক কর্মসূচি ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়। সকল সদস্যবৃন্দ যেকোন দুর্যোগ মোকাবেলায় সদা প্রস্তুত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে দীক্ষানুষ্ঠান ও স্কাউট ক্যাম্পিং
