সরিষাবাড়ী সংবাদদাতা
পাট শিল্প গড়ে তুলুন কর্ম সংস্থান সৃ্ষ্িট করুন,এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে দিনব্যপী উন্নত প্রযুক্তি নির্বর পাট ও পাটবীজ উৎপাদনকারি চাষীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলা পরিষদ পুরাতন হল রুমে পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের অর্থায়নে উপজেলা পাট অধিদপ্তরের উপসহকারি কর্মকর্তা রিফাত হোসেনের সভাপতিত্বে ও সঞ্চালনায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা পাট উন্নয়ন অফিসের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার আফরোজা আফসানা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পাট কর্মকর্তা আকরাম হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা অনূপ সিংহ উপ সহকারী পাট কর্মকর্তা আওরঙ্গজেব প্রমূখ। প্রশিক্ষণে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।
সরিষাবাড়ীতে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদনকারি চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
