সরিষাবাড়ী সংবাদদাতা
জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে লিফলেট বিতরন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে এ লিফলেট বিতরন করা হয়। লিফলেট বিতরন করেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী পলাশ মিয়া ফারুক। জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়ে গণসংযোগ, ত্রান বিতরন, বিভিন্ন উন্নয়ন মূলক কাজ ও লিফলেট বিতরন করছে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পলাশ মিয়া ফারুক। তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে লিফলেট বিতরন করেন তিনি। এসময় পলাশ মিয়া ফারুক বলেন, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে কাজ করবো। এছাড়া অনলাইন ও ডিজিটাল সেবা চালুর মাধ্যমে জনগনের হয়রানি কমানোর বিষয়ে নানা উদ্যোগ নেয়া হবে। সকল উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত সহ রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামোর টেকসই উন্নয়ন করা হবে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে আধুনিক সহায়তা ও ইংলিশ স্পোকেন কোর্স চালু করা হবে। যুব সমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান ও যুব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এছাড়াও নারী ও প্রবীণদের সামাজিক নিরাপত্তা জোরদার করে আমি চাই পোগলদিয়া ইউনিয়ন হোক সম্প্রীতি, ন্যায় ও উন্নয়নের একটি মডেল। এখানে দল নয়-মানুষই হবে সবচেয়ে বড় পরিচয়। সকলে মিলে একটি নিরাপদ, সুন্দর ও আধুনিক ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে কাজ করবো।
সরিষাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী ফারুকের লিফলেট বিতরণ
