ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে সরকারি কর ফাঁকি রোধে ও শক্তিশালী তামাক নীতি চূড়ান্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ২৬ নভেম্বর যমুনা বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
যমুনা বহুমুখী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাখাওয়াৎ হোসেনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান আনছারী, জারুলতলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রেজাউল করিম, যনুনা বহুমুখী কল্যান সংস্থার প্রোগ্রাম কোর্ডিনেটর মাহমুদুল হাসান রুবেলসহ আরও অনেকে।
এসময় বক্তারা তামাকজাত পণ্যে সরকারি কর ফাঁকি দেওয়ার বিভিন্ন অযুহাত ও ফাঁক ফোকড় তুলে ধরেন। তারা তামাকের যত্রতত্র ব্যবহার, স্বাস্থ্য ঝুঁকিসহ ক্ষতিকর নানাবিধ তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করেন। কর ফাঁকি রোধে কার্যকর ব্যাবস্থা গ্রহণের দাবী জানান।
পরে সংস্থার পক্ষ থেকে শক্তিশালী তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
ইসলামপুরে কর ফাঁকি রোধে শক্তিশালী তামাক কর চুড়ান্তের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
