ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিএনপির আহবায়ক কমিটির সাধারণ সভা নয়মাস পর আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের হল রুমে গত শুক্রবার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দের সভাপতিত্বে সদস্য সচিব লুৎফর রহমানের সঞ্চালনায় বিকাল তিটা থেকে শুরু হয়ে রত ১০টা পর্যন্ত চলে সাধারণ সভার কার্যক্রম চলে। সভার শুরুতেই প্রয়াত বিএনপি নেতাদের স্বরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর তিন আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কসিটির সদস্য মাহমুদুল হক রুবেল। এ সময় আহবায়ক কমিটির সদস্যদের নিজ এলাকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও দলকে সংগঠিত করার জন্যে প্রত্যেক সদস্যদের বক্তব্য শুনেন প্রধান অতিথি। উপজেলায় কর্মরত সাংবাদিকদের সমস্যাও শ্রবন করেন এমপি। শেষে সকলের বক্তব্য শুনে বলেন ধর্য্য ধরুন সবেমাত্র আমি এমপি হয়েছি ৪মাস অতিবাহীত হরেয়ছে। নির্বাচসের প্রতিশ্রুতি মোতাবেক গ্রামের রাস্তাঘাটের কাজ করা হবে সেই সাথে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন হবে বলে জানান।
ঝিনাইগাতীতে নয়মাস পর বিএনপি আহবায়ক কমিটির সাধারণ সভা
