ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল বুধবার ২৬ নভেম্বর উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর ভেটেরিনারি হাসপাতাল ঝিনাইগাতীর আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন করা হয়েছে । সারা দেশের ন্যায় এ সপ্তাহ উপলক্ষে উপজেলার সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাণী প্রদর্শনী মেলা শান্তির পায়রা উড়িয়া এবং ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। প্রাণী প্রদর্শনী মেলায় পাখি, গরু,ছাগল, মহিষ, রাজহাঁস, খোরগোশ সহ নানা প্রজাতির উন্নত জাতের প্রাণী প্রর্দশন করেন উপজেলার খামারিরা। এ ছাড়াও মেলায় প্রাণীর খাদ্য ও ঔষধ দোকান সহ ৩০টি স্টল স্থান পায়। সপ্তাহ ব্যাপী এ কর্মসূচিতে স্থান পাওয়া স্টল গুলোর মধ্য থেকে বিচারক মন্ডলীরা বিজয়ী নির্বাচিত করে তাদের পুরস্কার প্রদান করা হয়ে। স্টল গুলো পরিদর্শন করে সন্তষ্টি প্রকাশ করেন অতিথিরা। পরে উপজেলার সামনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:এ,টি,এম ফয়জুর রাজ্জাক আকন্দর সভাপতিত্বে দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, ওসি আল আমিন ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান সহ খামারির। কর্মসূচিতে সংশ্লিষ্ট প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা, কর্মচারী সহ সূশীল সমাজ, খামারি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঝিনাইগাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী প্রদর্শনী মেলা
