দেওয়ানগঞ্জে ২ ইউনিয়নে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে র‌্যালী, মানববন্ধন ও পুরষ্কার বিতরণ

খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে ২ ইউনিয়নে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে র‌্যালী, মানববন্ধন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল ২৮ অক্টোবর বুধবার উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের বালুগ্রাম মুছা মিয়ার বাড়ীতে ইকো সোশ্যাল ডেভেপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা। দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ ও সমাজসেবি মুছা আলম সহ অন্যান্য। সকালে পরিচিতি, র‌্যালী, মানববন্ধন, আলোচনা, ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়া ২৭ অক্টোবর মঙ্গলবার চিকাজানী ইউনিয়নের বরখাল গ্রামে সাবেক এমপি দেলোয়ার হোসেনের বাড়ীতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে পরিচিতি, র‌্যালী, মানববন্ধন, আলোচনা, ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা এবং বিশেষ অতিথি হিসেবে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি সাদিয়া নেওয়াজ, নারী নেত্রী মৌসুমী কিবরিয়া, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারুল বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন, চিকাজানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ইব্রাহিম খলিল।