নিজস্ব প্রতিনিধি দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারে গ্রাম আদালত বিষয়ক ভিডিও শো এর প্রদর্শন করা হয়েছে গত বুধবার রাতে। এতে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউপি প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ভিডিও শো পরিচালনায় সহযোগিতায় ছিলেন, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী জাকিয়া সুলতানা। ভিডিও শো প্রদর্শনীর মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম, মামলা নিষ্পত্তির প্রক্রিয়া, সেবার মানোন্নয়ন, নথিপত্র ব্যবস্থাপনা ও তথ্য হালনাগাদ বিষয়ে জনগণকে অবহিত করা হয়। ভিডিও শো এর পর কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
দেওয়ানগঞ্জে গ্রাম আদালত বিষয়ক ভিডিও শো প্রদর্শন
